Print

Broadcasting News Corporation

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে তুরস্কে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বঙ্গভবন, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক । সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করারও কথা বলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ বিকেলে তিনি ফোন করে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফোনালাপে তাঁরা পরস্পর কুশল বিনিময় করেন।

Post Views: 428

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত