আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি মাঠ থেকে মাটি খনন করার সময় উদ্ধার হওয়া বেলেপাথরের মূর্তি দুটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নিকট মূর্তি দুটি হস্তান্তর করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপ-সচিব দেবেন্দ্র নাথ ইরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, গত ২৩ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামের আমড়ী ট্রাইড (ডাইং) নামক স্থানে মো. শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির নিজস্ব জমিতে নালা করার উদ্দেশ্যে খননকালে কর্মরত শ্রমিক মূর্তি ২ টি দেখতে পান। খবর পেয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, বিজিবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশের উপস্থিতিতে মূর্তি দুটি উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় রাত ৯ টায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। তিনি আরও জানান, উদ্ধারের দিন রাতেই মূর্তি দুটি জেলা ট্রেজারিতে রেজিস্টার-ভুক্ত করা হয় এবং সংরক্ষণ করা হয়। জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মূর্তি দুটি নেয়ার জন্য এখানে এসেছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত