Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলমগীর ইউছুফ,সহ সভাপতি শাহ ইমরান সুজন, ক্রীড়া লেখক সমিতির সভাপতি সামছুল হাসান মীরন, নোয়াখালী সাংবাদিক ইউনিটি সাবেক সভাপতি ও ৭১ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মন্জু, দৈনিক দিশারি সম্পাদক আকাশ মো জসীম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি এ আর আজাদ সোহেল বক্তব্য রাখেন। এই সময় টেলিভিশন সাংবাদিক সাংবাদিক ফোরাম, নোয়াখালী কবির হাট, কোম্পানিগঞ্জ, সেনবাগ প্রেসক্লাব ও নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। সোমবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানি বন্ধসহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ঘণ্টা ব্যাপী চলা এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা।

Post Views: 459

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত