Print

Broadcasting News Corporation

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে মতবিনিময়

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এসএম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ। শনিবার বেলা ১১টায় সিভিল কার্যালয় হলরুমে তিনি এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ জানান, আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস-১১ মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে এবং ১২ মাস-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৬১৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, সদর উপজেলায় ৩৩৮টি, শিবগঞ্জ উপজেলায় ৩৮৬টি, গোমস্তাপুর উপজেলায় ১৯৪টি, নাচোল উপজেলায় ৯৮টি, ভোলাহাট উপজেলায় ৯৮টি এবং নবাবগঞ্জ পৌরসভায় ৫২টিসহ মোট ১ হাজার ১৬৫ টি সেন্টারে ৩ হাজার ৪৮৩ জন স্বেচ্ছাসেবক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। মতবিনিময় সভায়, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলামসহ জেলায় কর্মরত গণমাধ্যম-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post Views: 574

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত