Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ১১:৪২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১১:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে বিএনপির গণ মিছিলে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা ৫টি পৃথক মামলায় ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে নেতাকর্মীরা জামিন আবেদন করলে বিচারক শরীফ হোসেন হায়দার ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্রে জানা যায়, আসামীদের মধ্যে মোট ৫৮ জন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে পুনরায় জামিন আবেদন করলে বিচারক ১৫ জনের জামিন নামঞ্জুর করেন এবং বাকী ৪৩ জনের জামিন বহাল রাখেন।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি গণ মিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানার ৫ জন উপ-পরিদর্শক বাদী হয়ে ৫ টি পৃথক মামলা দায়ের করেন। এসব মামলায় মোট ৮১ জনের নাম উল্লেখসহ এক হাজারেরও অধিক অজ্ঞাত আসামী করা হয়। মামলায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর বল প্রয়োগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ তোলা হয়। আসামীরা হলেন, (১) শাওন, (২) এটি এস তৌফিক মুছা, (৩) জাকির হোসেন, (৪) মোজাহার আলী, (৫) কুয়েত, (৬) সুহেল, (৭) দুলাল, (৮) শরিফুল ইসলাম পারভেজ, (৯) জুয়েল রানা, (১০) সাবিরুল ইসলাম, (১১) সুহেল রানা, (১২) এ. আর পলাশ, (১৩) নুরজামাল, (১৪) হিটলার, (১৫) মিলন। তারা প্রত্যেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। আসামী পক্ষের আইনজীবি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আদম সুফি বলেন, যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা তাদের পক্ষে আগামী ধার্য-দিনে আবারও জামিন প্রার্থনা করবো।

Post Views: 480

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত