Print

Broadcasting News Corporation

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি সময়ের দাবি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি করেছে, এখন ৩৫ কোটি মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। সচিব মঙ্গলবার ঢাকা পিটিআই মিলনায়তনে ‘২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সচিব বলেন, বাংলা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা, এর সৌন্দর্য ও সৌকর্য অবারিত। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের জন্য রক্ত ঝরেছে এবং এ রক্তা ঝরা একটি জাতিকে স্বাধিকার থেকে স্বাধীনতার দিকে নিয়ে গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম ও দিলীপ বণিক প্রমুখ।

Post Views: 546

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত