Print

Broadcasting News Corporation

ভাষা শহিদদের প্রতি পার্বত্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সংগৃহীত চিত্র।

বান্দরবান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যথাযোগ্য মর্যাদায় বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে ফুল ও ভালবাসায় সিক্তকরণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রী বীর বাহাদুর তদানিন্তন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে নিহত শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ভোরে প্রভাতফেরির র‌্যালির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ প্রভাতফেরিতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান। এছাড়া বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহিদ মিনার এলাকায়। সকলের কণ্ঠে ধ্বনিত হয় ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।

Post Views: 556

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত