Print

Broadcasting News Corporation

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১০:০৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় পালিত হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র মো.ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষজন। এদিকে দিবসটি ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে ছিল।

Post Views: 445

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত