Print

Broadcasting News Corporation

সিলেট রেঞ্জের ডিআইজিকে মৌলভীবাজারে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট রেঞ্জ পুলিশের বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম‘র সিলেট রেঞ্জ থেকে বদলীজনিত কারণে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক পৌর জন মিলন কেন্দ্রে এক নাগরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন । প্রধান অতিথির বিদায়ী ডিআইজি‘র দীর্ঘ দিনের কাজের প্রশংসা করেন। সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে মৌলভীবাজার জেলায় তার বিভিন্ন কর্ম সবাই মনে রাখবে বলে তিনি তার বক্তব্যে বলেন। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বিপিএম এর সাথে তার কাজের অভিজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ তথা মৌলভীবাজার-বাসীর উন্নয়ন ও সেবা প্রদানের জন্য উনার বিভিন্ন কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়নে অবদান সম্পর্কে আলোকপাত করেন। বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম তার বক্তব্যে এই বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য মৌলভীবাজার-বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে জেলার সাধারণ মানুষকে সেবা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার কর্মজীবনে সিলেট রেঞ্জের এই ৩৩ মাসকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করুন। অনুষ্ঠানে তিনি সিলেট রেঞ্জে তার কাজের অভিজ্ঞতা নিয়ে স্বরোচিত একটি কবিতা আবৃত্তি করে শোনান। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান সমাপনী বক্তব্যে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে, বিশেষ করে মৌলভীবাজার পৌরসভার আধুনিকায়ন ও সড়ক ব্যবস্থাপনা বিষয়ে বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম মহোদয়ের অবদানের কথা তুলে ধরেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএমকে মৌলভীবাজার-বাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে ডিআইজি মৌলভীবাজার সার্কিট হাউসে এসে পৌঁছলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্বাগত জানান এরপর জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত ডিআইজিকে সালামি প্রদান করেন। সালামি গ্রহণ শেষে তিনি নাগরিক সংবর্ধনায় উপস্থিত হন।

Post Views: 713

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত