Print

Broadcasting News Corporation

বোচাগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বোচাগঞ্জ, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বোচাগঞ্জ উপজেলা, দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক নাজমা ফেরদৌস পুতুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, নাজমা ফেরদৌস পুতুল আজ দিনাজপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Post Views: 462

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত