Print

Broadcasting News Corporation

শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, সংগৃহীত চিত্র।

সাপাহার, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘নবীন বরণ ও অভিবাবক সমাবেশ-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন,বাংলাদেশের জন্ম কিভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের জন্য গর্বের। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে তাঁর নওগাঁ সফরকালে চাঁদ মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণ ও জবই বিল প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সে কথা রেখেছেন। চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ইসমত এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর শহিদুল ইসলাম, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শামসুল আলম শাহ চৌধুরী এবং চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু এরফান আলী। এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

Post Views: 435

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত