Print

Broadcasting News Corporation

বনভূমির দখল উচ্ছেদ কার্যক্রম জোরদারের নির্দেশ পরিবেশমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বনভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম জোরদারে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেন, দেশব্যাপী বনভূমির অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় পরিবেশমন্ত্রী এ নির্দেশ দেন। মন্ত্রী এসময় ডুলাহাজারা ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণীদের যথাযথভাবে দেখাশোনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, কোনো প্রাণী অসুস্থ হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে। মন্ত্রী আরো বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা জোরদার করতে হবে। এছাড়া, বায়ুদূষণ রোধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে এবং সকল উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, মোঃ মনিরুজ্জামান, সঞ্জয় কুমার ভৌমিক ও মোঃ মিজানুর রহমান এনডিসি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 667

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত