Print

Broadcasting News Corporation

সিলেট বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মোঃ মাহবুব আলী

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। বৃহস্পতিবার সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরে নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবন এবং রানওয়েতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলামান উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিনে অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে দ্রুততার সাথে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার, সিলেট বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমেদ-সহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ হাজার ৭শ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই বিমানবন্দর ব্যবহারকারী সকল যাত্রীর জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে।

Post Views: 402

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত