Print

Broadcasting News Corporation

শেখ কামাল যুব গেমস্ এর আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৯:১৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

গোপালগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার (২৩-২-২০২৩) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই প্রজ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের অংশ হিসেবে উদ্বোধন পরবর্তীতে প্রজ্বলিত মশালটি আনুষ্ঠানিকভাবে সড়ক পথে টুঙ্গিপাড়া হতে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব, ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা এর সার্বিক নির্দেশনা এবং বিওএ এর সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত গেমসের চূড়ান্ত-পর্ব আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ০৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পাশাপাশি আয়োজক সংস্থা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর চেয়ারম্যান হিসেবে জনাব আ.হ.ম মোস্তফা কামাল, এমপি, মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এবং কো-চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সভাপতি অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন। উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, মহাসচিব, উপ-মহাসচিব, মহাপরিচালক, সদস্য সচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং ০৮ জন মশাল প্রজ্জ্বলনকারী উপস্থিত ছিলেন।

Post Views: 418

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত