Print

Broadcasting News Corporation

বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতার মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৭:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ৭:১৩ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে তার স্মরণে দোয়া মাহফিল ও এক শোক সভার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সংগঠনটির পৌর শাখার সভাপতি অধ্যক্ষ জোব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী সদস্য রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। কর্মসূচি পরিচালনা করেন শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ডা. এসএম মুরাদ। এ সময় শিবগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ¦ মো: আকবর হোসেন সহ পৌর ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Post Views: 479

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত