Print

Broadcasting News Corporation

স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমানকে সম্মাননা পুরস্কার প্রদান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (২৬ ফেব্রুয়ারি) সভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি কর্তৃক বাংলাদেশের কৃতিমান অ্যাথলেট ইমরানুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১১ লক্ষ টাকার চেক সম্মাননা পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী ইমরানুর বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়। বিগত এক বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছেন। বিগত ২৩ আগষ্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এ তিনি দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিক্স দলের হয়ে তিনি অংশগ্রহণ করেন এবং ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনী প্রধান কর্তৃক এ ধরনের সম্মাননা প্রদান দেশের কৃতিমান অ্যাথলেটদের উৎসাহ এবং উদীয়মান অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।

Post Views: 664

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত