Print

Broadcasting News Corporation

নিপুন বাক্যবন্ধনে রুবেল রানা চৌধুরীর জয়িতার হাসি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্য, ইতালি প্রবাসী, তরুণ লেখক ও সাংবাদিক রুবেল রানা চৌধুরীর প্রথম উপন্যাস “জয়িতার হাসি” তিনি নিপুন বাক্যবন্ধনে তুলে ধরেছেন, একজন নারীর নির্মমভাবে পতিতা হয়ে উঠা এবং এর পেছনের আর্থিক সামাজিক প্রেক্ষাপট সাথে সাথে উত্তরণের পথ। ছাত্র সমাজের পদস্খলনের গল্প, উত্তরণের কথাও। প্রকাশ হয়েছে সামাজিক দায়বদ্ধতা কতটুকু থাকা প্রয়োজন। মানুষ হিসাবে আমদের কর্তব্যসহ নির্মম এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন। অমর একুশে বইমেলা-২০২৩ ইং, সাউন্ডবাংলা প্রকাশনী থেকে মুমিন মেহেদীর সম্পাদনায় প্রকাশিত রুবেল রানা চৌধুরীর প্রথম উপন্যাস “জয়িতার হাসি” একুশে বইমেলায় লিটল ম্যাগ চত্বরের ৭২নং স্টলে গত ২৪ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রবাসী কথাশিল্পী রুবেল রানা চৌধুরী বিবেকের তাড়নায় উঠিয়ে এনেছেন নিপুন বাক্যবন্ধনে নির্মমভাবে বাংলাদেশে কত নারী যন্ত্রণার ঘানি টানছে। লেখক বইটি পড়ার জন্য সকলকে আহবান জানিয়েছেন।

Post Views: 615

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত