Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১০:৫১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬ পাথর ও বালু ব্যবসায়ীকে পৃথক ভাবে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে রুবেল ইসলাম (২৬) নামে এক ট্রাক চালক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। সূত্রে জানা যায়, তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের মহাসড়কের বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে পাথর ও বালু রাখায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবসায়ী পঞ্চগড় সদরের মীরগর এলাকার কাজীমদ্দিনের ছেলে লোকমান আলী লাবুকে (২৬) ৫ হাজার টাকা, বাংলাবান্ধা এলাকার মৃত তৈজুদ্দিনের ছেলে মইনুল হক’কে (৪৫) ২৫ হাজার টাকা, একই এলাকার নঈমদ্দিনের ছেলে আব্দুল লতিফকে (৫৫) ১০ হাজার টাকা, মান্নাফের ছেলে জিয়াউর রহমানকে (৩২) ২৫ হাজার টাকা, তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৬) ১৫ হাজার টাকা, পঞ্চগড় সদরের ঘাটিয়াপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে আব্দুল কাশেমকে (২৮) ১৫ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড় সিংগিয়া এলাকার তজিবর রহমানের ছেলে রুবেলকে (২৬) ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সোহাগ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

Post Views: 522

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত