ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ৬ টি যানবাহনকে ১৬ হাজার ৫ শত টাকা এবং ৫ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা মহানগরের ইডেন কলেজ ও মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ইডেন কলেজ এলাকায় মানমাত্রাতিরিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ৬টি যানবাহন হতে মোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মিরপুর এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৫ টি প্রতিষ্ঠান হতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত