Print

Broadcasting News Corporation

ময়মনসিংহে ধানক্ষেত থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৩ , ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ সদরে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় এক পুলিশ সদস্যের স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (০১ মার্চ) সকাল ৮টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গোষ্ঠা পশ্চিম পাড়া এলাকার ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মৌসুমী আক্তার (২৫) মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের বাসিন্দা ও বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বুধবার সকালে গোষ্ঠা পশ্চিম পাড়ার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

Post Views: 520

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত