Print

Broadcasting News Corporation

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে

প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৩ , ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩, ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। এছাড়া ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন শেখানোর পরিকল্পনা চালু করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। সরকার চায় প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সকল শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। শিক্ষার্থীরা বিভিন্ন দক্ষতা ও সমস্যা সমাধান করা শিখবে, উদ্যোক্তা হতে শিখবে, মূল্যবোধ শিখবে। মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে সরকার শিক্ষা ব্যবস্থা রূপান্তর করেছে। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও মাধ্যমিকে বাস্তবায়ন হবে। শিক্ষার্থীরা আগে মুখস্ত করতো, কিন্তু আত্মস্থ করতে পারতো না। এখন আনন্দের মধ্যদিয়ে শিখবে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করবে। পরীক্ষা ভীতি আর থাকবে না। পরীক্ষা কিছু থাকবে কিন্তু অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়রে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অভ্ ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন ও ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

Post Views: 732

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত