Print

Broadcasting News Corporation

নৌ প্রধানের সাথে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাত

প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩, ২০২৩, ১০:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও অলিম্পিক কাউন্সিল (এশিয়া) এর মহাপরিচালক ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লাম (Capt Husain Al-Musallam) শুক্রবার (০৩-০৩-২০২৩) নৌ সদর দপ্তরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল (Admiral M Shaheen Iqbal) এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট ভিনোদ কুমার তিওয়ারী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নৌ সদরের পিএসও ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরের জন্য ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লাম’কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় তারা পারষ্পরিক কুশল বিনিময় এবং বাংলাদেশের সাঁতারের মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাত শেষে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের উপরে ব্রিফিং প্রদান করা হয়। পরে তিনি নৌ সদর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর সাতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত