Print

Broadcasting News Corporation

ট্রাকে ধাক্কা দিয়ে পিকআপের দুই যাত্রী নিহত

প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে কাঁচা-মালবাহী পিকআপের ধাক্কায় পিকআপযাত্রী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) ও নেত্রকোণার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্প-পুলিশ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, কাঁচা-মালবাহী পিকআপটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথে ভরাডোবার শিল্প-পুলিশ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী নিহত হন। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post Views: 458

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত