Print

Broadcasting News Corporation

পঞ্চগড় ও ঠাকুরগাঁও চিনিকল পরিদর্শনে শিল্প সচিব

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৩ , ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্প সচিব জাকিয়া সুলতানা রবিবার (৫ মার্চ) পঞ্চগড় ও ঠাকুরগাঁও চিনিকল পরিদর্শন করেছেন। পরিদর্শন-কালে তিনি চিনিকলগুলোর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আখচাষী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আখচাষী ও মিলের কর্মকর্তা-কর্মচারীগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিদর্শন-কালে বিএসএফআইসি-এর চেয়ারম্যান মো: আরিফুর রহমান অপু, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ-এর National Growing Manager বেলায়েত আল আহসানসহ মন্ত্রণালয় ও সুগারমিলের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিল্প সচিব বলেন, চিনিকলগুলো এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। চিনিকলগুলোকে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে হলে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আখ চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন একর প্রতি আখের ফলন বৃদ্ধির জন্য আখ রোপণ পরবর্তী পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। আখের জমিতে সময়মত সারের প্রয়োগ ও সেচের ব্যবস্থা করা, শতভাগ জার্মিনেশন নিশ্চিত করা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। একর প্রতি আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে চিনি কলের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনও আবাদযোগ্য জমি ফেলে রাখা যাবে না। তিনি চিনি শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা

Post Views: 482

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত