Print

Broadcasting News Corporation

স্মার্ট বাংলাদেশ গড়ায় জেলা পরিষদ চেয়ারম্যানদের একযোগে কাজ করতে হবে

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৩ , ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জেলা পরিষদকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা পরিষদের চেয়ারম্যানগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। সোমবার ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত জেলা পরিষদ চেয়ারম্যানদের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হবে যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকে আরেক ধাপ এগিয়ে নেবে। তিনি আরো বলেন, সময়ের সাথে আইন পরিবর্তনশীল। আইনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হবে। আইনের মাধ্যমে জেলার পরিষদের চেয়ারম্যানগণ ক্ষমতায়িত হয়েছেন আবার আইনের ভিতরে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যানগণকে পরিষদের সকল সদস্যদের নিয়ে জেলার উন্নয়ন কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যানগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।

Post Views: 460

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত