Print

Broadcasting News Corporation

শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন করে একে কর্ম উপযোগী করা হয়েছে

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৩ , ১০:৫৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিএম এর শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন করে একে কর্মোপযোগী করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক একটি প্রফেশনাল সংস্থা এসোসিয়েশন অভ্ চার্টার্ড সার্টিফাইড একাউনটেন্টস (এসিসিএ) উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে সার্টিফিকেট দিচ্ছে। তিনি বলেন, এসিসিএ সনদ প্রদান করায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ ও স্বীকৃতি দু’টোই পাবে। সার্টিফিকেটধারীরা বিদেশে না গিয়েও ঘরে বসে কাজ করতে পারবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম স্পেশ্যালাইজেশন (এসিসিএ) এর অ্যাক্রিডিটেশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, ১৭ আগস্ট, ২০২০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এসোসিয়েশন অভ্ চার্টার্ড সার্টিফাইড একাউন্টটেন্টস (এসিসিএ) এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সারা বিশ্বে এসিসিএ বাংলাদেশে প্রথম উচ্চমধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে স্বীকৃতি প্রদান করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, এসিসিএ’র কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান।

Post Views: 417

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত