Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৩ কেজি হেরোইন জব্দ

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৩ , ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে গোদাগাড়ী সীমান্ত থেকে ৩ কেজি ১৬৯ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বুধবার (৮ মার্চ) রাত ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/১-এস থেকে আনুমানিক ৬ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার মহিষালবাড়ী ইউনিয়নের মাওলানারদারা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিক-বিহীন অবস্থায় ৩ কেজি ১৬৯ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয়। এ-ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অন্যান্য চোরাচালান মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন বলেও জানান অধিনায়ক লে: কর্নেল মোঃ নাহিদ হোসেন।

Post Views: 485

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত