Print

Broadcasting News Corporation

প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

শরীয়তপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের সাথে সুশাসনও নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ আধুনিক প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুর বাজারের সার্বিক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির সাথে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। দেশের দরিদ্র মানুষের জন্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদান করছেন। কার্তিকপুর বাজার বণিক সমিতির সভাপতি এসএম রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা।

Post Views: 449

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত