Print

Broadcasting News Corporation

এনডিসি জেনিক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৩ , ১০:২১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৩, ১০:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এনডিসি-জেনিক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ শনিবার (১১-০৩-২০২৩) আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি (জেনিক ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: আকবর হোসেন, এসবিপি, বিএসপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইচডি উক্ত গলফ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। গলফ টুর্নামেন্টে এনডিসিসহ বিভিন্ন বন্ধু প্রতিম দেশের সর্বমোট ৫৪ জন গলফার অংশগ্রহণ করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ কর্তৃক আয়োজিত গলফ টুর্নামেন্টটির অফিসিয়াল স্পন্সর জেনিক ইন্টারন্যাশনাল। টুর্নামেন্ট শেষে একই দিন মিরপুর সেনানিবাসস্থ ডিএসসিএসসি’র শেখ হাসিনা কমপ্লেক্স-এ পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গলফারগণ ছাড়াও এনডিসি এবং এএফডব্লিউসি ২০২৩ এর সকল কোর্স মেম্বারগণ, কলেজের অনুষদ সদস্যবৃন্দ ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

Post Views: 693

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত