Print

Broadcasting News Corporation

ময়মনসিংহের ধোবাউড়ায় সংঘবদ্ধ ধর্ষণের পর শিশুকে হত্যার ঘটনায় ৪জন আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২৩ , ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৯, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ধোবাউড়ায় ১১ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেয় ঘাতকরা এমন অভিযোগ নিহত শিশুর পরিবারের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ মার্চ) দুপুরে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর নিতাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওসি টিপু সুলতান বলেন, শিশুটি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে রাত ৯টার দিকে বাড়ির পাশের একজন নদীতে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে প্রতীয়মান । ওই মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। প্রমাণ লুকাতে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ নদীতে ফেলা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Post Views: 458

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত