Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সভা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৩ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভিষ্ঠ জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে “থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” শ্লোগানে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আকতার হুসেন। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেকানিকাল ইন্সট্রাক্টর আব্দুর রহমান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পলি টেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, মৌলভীবাজার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী ইলিমেন্ট হাজং, রেডিও পল্লী কন্ঠ সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান। এ ছাড়াও বক্তব্য রাখেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেকানিকাল ইন্সট্রাক্টর আব্দুর রহমান, ইন্সট্রাক্টর গার্মেন্টস মোঃ আসাদুল ইসলাম, ইন্সট্রাক্টর সিভিল কন্সট্রাকশ রমজান আলী, ইন্সট্রাক্টর ইলেকটিক্যাল জাহিদুল ইসলাম ও ইন্সট্রাক্টর কম্পিউটার ইমদাদুল হক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধি। বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভিষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার লক্ষ্যে সরকার মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

Post Views: 484

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত