Print

Broadcasting News Corporation

খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৩ , ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী সোমবার এক শোকবার্তায় মরহুম নজরুল ইসলাম বিলালের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নজরুল ইসলাম বিলাল সিলেটের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবসময় কাজ করেছেন।

Post Views: 770

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত