Print

Broadcasting News Corporation

কমলগঞ্জে ডাকাত সর্দার গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৩ , ১০:১২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুলকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ থানা এলাকার ৫নং সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুল মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। গোপন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এবং একটি পুলিশ দল ওই ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহসিন জানান, গ্রেফতারকৃত ইয়াসিন আলী ওরফে “কালা বাবুল” ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Post Views: 588

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত