Print

Broadcasting News Corporation

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৩ , ৭:২৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কাগামী বাংলাদেশি যাত্রীদের নিহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। ধর্ম প্রতিমন্ত্রী বুধবার এক শোক বার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, সোমবার সৌদি আরবের আসির প্রদেশের আকাবা শার এলাকায় ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন বাংলাদেশি নিহত হন।

Post Views: 494

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত