Print

Broadcasting News Corporation

ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৩ , ৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে মোঃ জিহাদ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় গফরগাঁও উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ খারুয়া মুকুন্দ গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘুড়ি উড়ানোর জন্য জিহাদ বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ধানের একটি পতিত জমিতে সে ঘুড়ি উড়ানো শুরু করে। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জিহাদ এ সময় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহম্মেদ বলেন, বজ্রপাতের ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে।

Post Views: 476

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত