Print

Broadcasting News Corporation

সরকারি সফরে নৌ প্রধানের চীন গমন

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকারি সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল (Admiral M Shaheen Iqbal) মঙ্গলবার (২৮-০৩-২০২৩) রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে বিদায় জানান। সফরকালে নৌ প্রধান চীনের প্রতিরক্ষা মন্ত্রী, পিএলএ নৌবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ নৌ কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি চীনের নেভাল লজিস্টিক একাডেমি এবং চীনের নৌবাহিনী যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। নৌ প্রধানের এ সফর দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়। সফর শেষে নৌ প্রধান ০৬ এপ্রিল ২০২৩ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।

Post Views: 524

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত