Print

Broadcasting News Corporation

অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৩ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩০, ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজের পাশ থেকে বাদশা মিয়া (২৮) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজের পাশে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত বাদশা মিয়া (২৮) হালুয়াঘাট উপজেলার পশ্চিম বালিচান্দা গ্রামের মোঃ মোস্তফার ছেলে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতে তাকে গলা কেটে হত্যা করে অটো নিয়ে যেতে পারে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে নিহত যুবক অটো চালক বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কিভাবে ও কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো সে বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

Post Views: 448

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত