Print

Broadcasting News Corporation

১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস রবিবার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৩, ১০:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও রবিবার ২ এপ্রিল উদ্‌যাপিত হবে ‘১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন।’ সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদ্‌যাপনে ব্যাপক পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছে। উদ্‌যাপনের অংশ হিসেবে সচিবালয়সহ সকল সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল থেকে দুই রাত নীল বাতি প্রজ্জ্বলন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহেও নীল বাতি প্রজ্জ্বলন করা হবে। দিবসটি উপলক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করবেন। এ বছর অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটেগরিতে ১০ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

Post Views: 664

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত