Print

Broadcasting News Corporation

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৩ , ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জুড়ী, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন। তিনি আরো বলেন, সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষকদের মাঝে প্রণোদনাসহ সার ও বীজ প্রদান করছে। মন্ত্রী এ সময় কৃষকদেরকে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান। মন্ত্রী শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, রোগীদের মাঝে চেক, শিক্ষার্থীদের মাঝে পিসি বিতরণ এবং উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য-শস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা ক্ষমতায় আসলে আবারো জঙ্গিবাদের উত্থান হবে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একসাথে ১৩টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। অগ্নি সন্ত্রাসীরা আবার যাতে কোনো অবস্থায় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নেই। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদের সদস্য মোঃ বদরুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে জুড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার; ভালনারেবল উইমেন বেনিফিট এর উপকারভোগীদের মধ্যে কার্ড ও খাদ্য-শস্য; প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জুড়ী উপজেলার সরকারি এবং এম.পি.ও ভুক্ত প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব; সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত ক্যান্সার, কিডনি, হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক এবং মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে জুড়ী উপজেলার দুস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

Post Views: 615

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত