Print

Broadcasting News Corporation

সুবর্ণচরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৩ , ১১:০০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্নচর উপজেলা থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তানিয়া আক্তার (২২)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রামের মো.রিপনের স্ত্রী। শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে গৃহবধূ স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়,গত দুদিন আগে স্বামীর জামা কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সাথে স্বামীর ঝগড়া হয়। পরে তার স্বামী তার রাগ ভাঙাতে গেলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, ৪-৫ মাস আগে সুবর্নচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের সাথে জেলার সদর উপজেলার দত্তের হাট এলাকার নুরুল হকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গতকাল দুপুরের দিকে সে স্বামীর বাড়িতে আত্মহত্যা করে। খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়।
ওসি আরো জানায়, শনিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনও অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post Views: 534

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত