আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীর ও দোকানঘর ভেঙেছে একটি তেলবাহী ট্যাংক লরি ট্রাক। শনিবার ভোর রাত ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিও ভেঙে যায়। মহাসড়কে মাটি পড়ে থাকায় রাতে বৃষ্টির পর রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া ট্যাংক লরিটি (ঢাকা মেট্রো-ঢ-৪১-০১০৯) নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারনা। স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর রাতে সেহরি খাওয়ার পর একটি বিকট শব্দ হয়। তাৎক্ষনিক বের হয়ে দেখতে পাওয়া যায় একটি ট্যাংক লরি রাস্তার পাশের মৃত মোঃ মজিবুর রহমান ও তাজিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ও দোকানঘর ভেঙ্গে যায়। ট্যাংক লরিটি সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার একটি পেট্রোল পাম্পে তেল আনলোড করে ফিরে যাচ্ছিলো। তবে এতে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে মজিবুর রহমানের বাড়ি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত