Print

Broadcasting News Corporation

সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন এবং ইয়াবা জব্দ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৩ , ১১:১১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার পোলাডাংগা ও মনাকষা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন এবং ৭৮৮ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ৫৩ বিজিবি এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি চৌকষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে একটি অভিযান চালিয়ে মালিক-বিহীন অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে। এছাড়া ৩১ মার্চ সকাল সোয়া ৭টার দিকে ৫৩ বিজিবি এর অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বিনোদপুর ইউনিয়নের খোন্দাকামাত গ্রামে একটি অভিযান চালিয়ে ৭৮৮ পিস ভারতীয় ইয়াবাসহ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট রসুনচক গ্রামের মৃত এহসান মাহমুদ এর ছেলে মোঃ গেদু মিয়া (৭৫) কে আটক করে। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ৫৩ বিজিবির কর্মকর্তা মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।

Post Views: 583

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত