Print

Broadcasting News Corporation

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রস্তুতি ভালো

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৩ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রস্তুতি ভালো বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজের মূল্য বেড়েছে। রিয়ালের বিনিময় মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ১লাখ ১৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি নিবন্ধন সম্পন্ন হবে।’ রবিবার সেগুনবাগিচাস্থ রয়েল ইন ঢাকা রেস্টুরেন্টে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এবং মহাসচিব ফারুক আহমেদ সরদার সংক্ষিপ্ত বক্তব্যে আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করার দাবি জানান। বিশেষ কমিটি গঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিমান ভাড়া নির্ধারণে স্থায়ী কাঠামোর আশ্বাস দেন তিনি। রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু’র সঞ্চালনায় সেমিনারে সভা প্রধান হিসেবে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 448

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত