Print

Broadcasting News Corporation

নেশা খাইয়ে সর্বস্ব লুট

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৩ , ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ইফতার ও ভাতের সাথে নেশা খাইয়ে অজ্ঞান করে এক পরিবারের সর্বস্ব লুটে করে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেলু চেরাং বাড়ির আবদুল সাত্তারের ঘরে ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় আবদুল সাত্তারের পরিবারের সবাই ইফতার ও রাতের খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৫৩ টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে প্রতিবেশীরা পরিবারের ৬ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। ক্ষতিগ্রস্ত আবদুল সাত্তার জানান, আমরা হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় বাড়িতে এসেছি। আমাদের সব কিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা। থানায় লিখিত ভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছি আমরা। এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনির সরকারী মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।

Post Views: 489

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত