Print

Broadcasting News Corporation

সেন্টমার্টিন দ্বীপে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৩ , ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন ও খাদ্য সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (০৪-০৪-২০২৩) বাংলাদেশ নৌবাহিনী ইসলামিক উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে এ ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করে। পবিত্র রমজান উপলক্ষে এ ক্যাম্পেইনে সেন্টমার্টিনের প্রায় ৫ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরণের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে

Post Views: 574

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত