Print

Broadcasting News Corporation

আইপি টিভি কোন সংবাদ প্রচার করতে পারবে না

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৩ , ১১:১২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৩, ১১:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যেসব আইপি টিভি সংবাদ পরিবেশন করছে, তাদেরকে এ কাজ থেকে বিরত থাকার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। গত ৩ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিসমূহ কোনরকম সংবাদ প্রচার করতে পারবে না। কোনো কোনো নিবন্ধিত ও অনিবন্ধিত আইপি টিভি এই নীতিমালা লংঘন করে সংবাদ প্রচার করছে। এ প্রেক্ষিতে নীতিমালা লংঘনকারী আইপি টিভিসমূহকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে অন্যথায় সংশ্লিষ্ট আইপি টিভির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Post Views: 440

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত