Print

Broadcasting News Corporation

কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৩ , ১০:৫০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলাহাটে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ লোকমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা সহায়তা দেওয়া হয়। মোট প্রণোদনা দেয়া হয়েছে ২হাজার ৩জন কৃষককে। একজন কৃষককে দেয়া হয় ৫ কেজি ধানের বীজ ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার। ১’শ জন কৃষককে ১কেজি করে পাটের বীজ দেয়া হয়।

Post Views: 673

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত