Print

Broadcasting News Corporation

বায়ুদূষণের দায়ে ২০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৩, ১১:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার ঢাকা জেলায় বায়ুদূষণের দায়ে ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটাকে ২০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৬ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, বায়ুমান ব্যবস্থাপনা শাখা এর উদ্যোগে ঢাকা জেলার মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, খিলগাঁও ও ধামরাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দূষণকারীদের নিকট হতে এ জরিমানা আদায় করা হয়েছে। ঢাকার ধামরাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৬টি ইটভাটা হতে মোট ২০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়, মানিকমিয়া এভিনিউ ও ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৮টি যানবাহন হতে মোট ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৬ টি প্রতিষ্ঠান হতে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 526

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত