Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৩ , ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা মরহুম আব্দুল রশিদ বাবু‘র রুহের মাগফিরাত কামনায় সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে. জি স্কুলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রামের মুরব্বি আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া‘র পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সিতার আহমদ, সদস্য সচিব মশাহিদ আহমদ, ইমাম ও খতিব মুফতি আব্দুস সামাদ তোফায়েল, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু, সাংবাদিক ও মানবাধিকার-কর্মী চিনু রঞ্জন তালুকদার, সেলিম আহমদ প্রমুখ। অতিথিবৃন্দরা বলেন, মরহুম আব্দুল রশিদ বাবু সমাজে হত-দরিদ্রের জন্য কাজ করে গেছেন। তার ছেলে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লালন প্রতিবছরের ন্যায় এবারও খাদ্য সামগ্রী বিতরণ করছে। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এভাবেই মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাবে এই প্রত্যাশা রইলো।

Post Views: 465

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত