Print

Broadcasting News Corporation

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৩ , ১০:১১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৩, ১০:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শনিবার ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশ স্কাউটস এর ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আমি সভায় অংশগ্রহণকারী কাউন্সিলর ও দেশের সকল পর্যায়ের স্কাউট সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
বাংলাদেশ স্কাউটস এর উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে রৌপ্য ব্যাঘ্র ও রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ডসহ অন্যান্য অ্যাওয়ার্ড অর্জনকারীদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
স্কাউটিং একটি আন্তর্জাতিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। নিয়মিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং একটি সম্পূরক ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা। স্কাউটদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটিয়ে দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভর, সচ্চরিত্র ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা স্কাউটিং এর মূল লক্ষ্য। আমি আশা করি, বাংলাদেশে স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান করতে স্কাউট কর্তৃপক্ষ আন্তরিক হবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ, শোষণমুক্ত সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সৎ, আদর্শবান ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর এজন্য স্কাউটিং হতে পারে একটি কার্যকর মাধ্যম। আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য আমি স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।
বাংলাদেশ স্কাউটস এর ৫১তম বার্ষিক সাধারণ সভা সফল হোক-এ কামনা করি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

Post Views: 374

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত